বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৮:৫৪ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তিগত জ্ঞান ছাড়া সবকিছু অন্ধকার : রসিক মেয়র

logoরংপুর থেকে,শাহ্ রায়হান বারীরবিবার, ১৭ এপ্রিল ২০২২, রাত ৩:২৩ সময় 0205
বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তিগত জ্ঞান ছাড়া সবকিছু অন্ধকার : রসিক মেয়র

বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তিগত জ্ঞান ছাড়া সবকিছু অন্ধকার : রসিক মেয়র

শাহ্ রায়হান বারী রংপুর থেকে:
বর্তমান সময়ে তথ্য প্রযুক্তিগত জ্ঞান ছাড়া প্রতিযোগিতার এই যুগে সবকিছুই অন্ধকার বলে মন্তব্য করেছেন রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। 
তিনি বলেন, যে যত বেশি তথ্যপ্রযুক্তিতে এগিয়ে, এখন সেই তত বেশি সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। এখন বেকারত্ব দূরীকরণেও তথ্যপ্রযুক্তিগত শিক্ষার গুরুত্ব অনেক বেশি। এ জন্য শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক পড়ালেখার পাশাপাশি তথ্যপ্রযুক্তিগত বিদ্যা আয়ত্ব করতে হবে। মেধা-মনন, দক্ষতা ও যোগ্যতার সমন্বয় ছাড়া প্রতিযোগিতাময় বিশ্বে টিকে থাকা এখন বড় চ্যালেঞ্জিং।
শনিবার (১৬ এপ্রিল) দুপুরে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের রংপুর বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে মেয়র এসব কথা বলেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর একাডেমিক ভবনের বিজনেস অনুষদের সেমিনার কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান মিজানুর রহমান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হক, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর সোহাগ মিয়া, কনভেনর শামীমা বিনতে জলিল, গভর্নিং বডির সদস্য আরেফিন দিপু প্রমুখ।
তথ্য ও প্রযুক্তিখাতে নিজ নিজ জেলাকে এগিয়ে নিতে বিভিন্ন পরামর্শ ও করণীয় তুলে ধরে সম্মেলনে বক্তব্য দেন আলোচকরা। বক্তারা বলেন, এখন আমরা প্রযুক্তি ব্যবহার নয় বরং প্রযুক্তির ভেতরে বসবাস করি। সময় বিনামূল্যে, কিন্তু এটি অমূল্য। আমরা কেউ সময়ের মালিক হতে পারব না, তবে আমি আপনি আমরা এটি ব্যবহার করতে পারি। সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে শিক্ষা হলো বিশ্বকে তালামুক্ত করার চাবি এবং স্বাধীনতার পাসপোর্ট। 
দিনব্যাপী অনুষ্ঠিত আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের রংপুর বিভাগীয় এই সম্মেলনে আট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত প্রতিনিধি দলের প্রধানরাসহ ৪০০ জন অংশ নেন। এটি রংপুর বিভাগে আইসিটি অলিম্পিয়াডের দ্বিতীয় বিভাগীয় সম্মেলন। এর আগে রাজশাহীতে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


বিষয়- তথ্য প্রযুক্তি, আলোচনা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর